টরন্টোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টরন্টোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় সবাই দাঁড়িয়ে যান
টরন্টোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় সবাই দাঁড়িয়ে যান

টরন্টোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল ৫১৮৩ শেপার্ড অ্যাভিনিউ ইস্টের চায়নিজ কালচারাল সেন্টারের মিলনায়তন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিষেক অনুষ্ঠানে সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। নতুন কমিটির সভাপতি সমর পাল বলেন, আমাদের সংগঠন বনভোজনের মধ্যে সীমাবদ্ধ নয়। কানাডায় অভিবাসী হয়ে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্র্যাজুয়েটদের সঠিক দিকনির্দেশনা দিতেই সংগঠন কাজ করে।

সাধারণ সম্পাদক এ এম এম তোহা বলেন, ‘আমাদের সংগঠনের আর্থিক সীমাবদ্ধতা আছে। তা সত্ত্বেও যাঁরা

পর্দার অন্তরালে থেকে সংগঠনটির

জন্য আর্থিক সহায়তা করছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, কানাডায় ২০০৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন

গঠন করার পর ধীরে ধীরে সবার

বলিষ্ঠ অবদানে আজ তা একটি সম্মানজনক অবস্থানে পৌঁছেছে।

অন্য সদস্যরা বলেন, নতুন কমিটির অভিষেকের আগেই আমরা ইতিমধ্যে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানের আয়োজন করে চমক দেখিয়েছে। ভবিষ্যতেও তা-ই করবে।