টরন্টোতে ছয় মাসে মারা গেছে ৪৬ গৃহহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার টরন্টো শহরে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কমপক্ষে ৪৬ জন গৃহহীন লোক মারা গেছেন। এর মধ্যে ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মারা গেছেন ১৯ জন। টরন্টো পাবলিক হেলথ বিভাগ বুধবার এই তথ্য প্রকাশ করেছে। কানাডার দ্য স্টার ডট কম এ খবর জানিয়েছে।
কাউন্সিলর জো ক্রেসি বলেছেন, অযত্নে মারা যাওয়া গৃহহীনদের এই সংখ্যা রীতিমতো আতঙ্কজনক। তিনি বলেন, এর মাধ্যমে বোঝা যায় গৃহহীনদের সুরক্ষা দিতে সরকার এখনো ব্যর্থ হচ্ছে।
গৃহহীনদের পক্ষে কাজ করেন এমন আইনজীবীরা বলেছেন, এই ধরনের আরও তথ্য উপাত্ত প্রকাশ করা উচিত যাতে নাগরিকেরা বুঝতে পারেন গৃহহীন ব্যক্তিরা কোথায় এবং কেন মারা যাচ্ছে। তাঁরা এই ধরনের লোকের সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।