টরন্টোতে প্রদর্শিত হচ্ছে 'পাহাড়ে শান্তির লড়াই'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টরন্টোতে প্রদর্শিত হচ্ছে ফুয়াদ চৌধুরী পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘পাহাড়ে শান্তির লড়াই’। ১৯ মে ড্যানফোর্থের মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে রাত ৮টায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। টরন্টো ফিল্ম ফোরাম এটি প্রদর্শনের ব্যবস্থা করছে।
৪৫ মিনিটের ছবিটির চিত্রগ্রহণ করেছেন আবদুল্লাহ বাকি ও আসগর কাজী। সম্পাদনা করেছেন কুউম হোই কু।
চলচ্চিত্রের ওপর আলোচনা করবেন ডা. চিরঞ্জীব তালুকদার, এনায়েত করিম বাবুল, এবং মেজর (অব.) মীর সাইফুল আলম। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।