টহল জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার বন্দরনগর মোম্বাসায় সংঘর্ষের এক দিন পর গতকাল শনিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়।
গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে স্থানীয় ইসলামি ব্যক্তিত্ব শেখ ইব্রাহিম ইসমাইল ও তাঁর তিন সঙ্গী নিহত হন। এ ঘটনার জেরেই ওই দিন সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ইসলামপন্থী সোমালি জঙ্গি সংগঠন আল-শাবাবের সঙ্গে শেখ ইব্রাহিমের ঘনিষ্ঠতা ছিল বলে ধারণা করা হয়।ইব্রাহিমের সমর্থকদের অভিযোগ, পুলিশ তাঁকে হত্যা করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ইব্রাহিমের সমর্থকেরা শহরে বিক্ষোভের একপর্যায়ে একটি গির্জায় আগুন ধরিয়ে দেয়। এএফপি।