টাইফুনে জাপানের ওকিনাওয়া লন্ডভন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ওকিনাওয়া দ্বীপে গতকাল রোববার একটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। ঝড়ের কারণে অচল হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। আবহাওয়াবিদদের মতে, ‘বোলাভেন’ নামের এই টাইফুন ঝড় ধীরগতিতে অগ্রসর হচ্ছে। গত ৫০ বছরে দ্বীপটিতে আঘাত হানা টাইফুনের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ। প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত থেকে রক্ষা পেতে বাসিন্দাদের নিজ নিজ গৃহে অবস্থান করতে বলা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, টাইফুন ‘বোলাভেন’-এর কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার। তবে ঝোড়ো বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ২৫২ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। এএফপি।