টাইমের জরিপে 'না' ভোটে এগিয়ে মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত টাইম সাময়িকী প্রতি বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে। চলতি বছর এই তালিকার জন্য ভোট নেওয়া হচ্ছে অনলাইনে। এতে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি ‘না’ ভোট পাচ্ছেন ভারতের চলমান লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। তাঁর চেয়ে অনেক বেশি ‘হ্যাঁ’ ভোট পাচ্ছেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
ব্যক্তির নাম উল্লেখ করে পাঠকদের কাছে টাইম সাময়িকী প্রশ্ন রেখেছে, ওই ব্যক্তিকে প্রভাবশালীর তালিকায় রাখা যায় কি না? এখানে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত ভোট নেওয়া হবে। তালিকা প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার।
গত রোববার পর্যন্ত মোদির বিষয়ে ভোট পড়ে প্রায় ৬৮ হাজার। এর মধ্যে ‘না’ ভোট ৬২ শতাংশের বেশি পড়ে। ‘হ্যাঁ’ ভোট পড়ে মাত্র ৩৮ শতাংশ।
একই সময় কেজরিওয়ালের নামে ভোট পড়েছে এক লাখ ৩০ হাজারের বেশি। তাঁর পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রায় ৮৭ শতাংশ। ‘না’ ভোট পড়েছে মাত্র ১৩ শতাংশ।
ভারতের এই দুই নেতার তুলনায় অন্য বিশ্ব নেতাদের নামে ভোট পড়েছে যৎসামান্য। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল পেয়েছেন মাত্র নয় হাজার ৭৬৩। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ১৩ হাজার, চীনের প্রেসিডেন্ট শি জিংপিং সাত হাজার ৭৭৭ এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস পেয়েছেন ১৩ হাজার ৭৩০ ভোট। এনডিটিভি।