টাইমের পারসন অব দ্য ইয়ার হলেন পোপ ফ্রান্সিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইমসের চোখে পারসন অব দ্য ইয়ার হয়েছেন পোপ ফ্রান্সিস।
টাইমসের চোখে পারসন অব দ্য ইয়ার হয়েছেন পোপ ফ্রান্সিস।

দায়িত্ব নেওয়ার নয় মাসের মধ্যে ‘টাইমস’ সাময়িকীর চোখে পারসন অব দ্য ইয়ার হয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। আজ বুধবার ‘টাইম’ সাময়িকীতে ২০১৩ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে পোপ ফ্রান্সিসের নাম ঘোষণা করা হয়েছে। এই জরিপে দ্বিতীয় স্থানে রয়েছেন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন। বিবিসির খবরে একথা জানানো হয়েছে।
এর আগে ১৯৬২ সালে পোপ জন এবং ১৯৯৪ সালে পোপ জন পল ‘টাইম’-এর জরিপে পারসন আব দ্য ইয়ার হয়েছেন। ‘টাইম’ সাময়িকীর মতে, গত এক বছরে পোপ ফ্রান্সিসকে নিয়ে সবচেয়ে বেশি সংবাদ করেছে গণমাধ্যমগুলো।
এই সম্পর্কে সাময়িকীতে বলো হয়েছে, গত নয় মাসে দারিদ্র্য, স্বচ্ছতা, বিচারকদের স্বচ্ছতা, নারীর ভূমিকা ও সমকামিতা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন পোপ ফ্রান্সিস। তিনি ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর বুয়েন্স এইরেসে জন্মগ্রহণ করেন। তিনি গত মার্চ মাসে পোপ ষোড়শ বেনডিক্টের পর রোমান ক্যাথলিক চার্চের পোপ হন।
এই তালিকায় আরও আছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও সমকামিতা বিষয়ক মানবাধিকার কর্মী এডিথ উইন্ডসর।