টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় কেজরিওয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন মানুষের একটি তালিকা গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে বিখ্যাত টাইম সাময়িকী। এই তালিকায় স্থান পেয়েছেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই, ভারতের নতুন দল এএপির নেতা অরবিন্দ কেজরিওয়ালের মতো ব্যক্তি।
১০০ ব্যক্তিকে নিয়ে তৈরি সাময়িকীটির এই সংস্করণের প্রচ্ছদে স্থান পেয়েছেন মার্কিন সংগীতশিল্পী বিয়ন্স নোলেয়স।
তবে টাইম-এর তালিকাটি ক্রম অনুসারে তৈরি করা হয়নি। বরং টাইটানস, পাইওনিয়ারস, আর্টিস্টস, লিডারস ও আইকনস—এই পাঁচটি ভাগে ফেলা হয়েছে ১০০ জনকে।
তালিকায় ভারতের চারজনের নাম রয়েছে। এর মধ্যে লিডার হিসেবে তালিকায় আছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, এবং আইকন হিসেবে লেখিকা অরুন্ধতী রায়। টাইটানস ভাগে প্রথমেই আছে বিয়ন্সের নাম। টাইম।