টাক কেন পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মাথায় টাক কেন পড়ে, এর একটি জীববৈজ্ঞানিক সূত্র আবিষ্কার করার দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এতে টাক পড়া বন্ধ ও পুনরায় চুল গজানোর চিকিৎসায় সম্ভাবনার দ্বার খুলে গেছে। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এই গবেষণা চালান। তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ সায়েন্স ট্রান্সলেশনল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।বিজ্ঞানীদের তথ্যমতে, টাক পড়া পুরুষ ও ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে তাঁরা একটি প্রোটিন শনাক্ত করেছেন, যা পুরুষের চুল পড়ার জন্য দায়ী।গবেষণাবিষয়ক নিবন্ধে বলা হয়, চুল পড়া প্রতিরোধের চিকিৎসায় ব্যবহার্য ওষুধের উন্নয়ন-প্রক্রিয়া চলছে। গবেষণার এ ফল পুরুষদের টাক পড়া প্রতিরোধের চিকিৎসায় একটি ক্রিম প্রস্তুতের পথ উন্মোচন করল।বিজ্ঞানীরা বলেন, সাধারণত মধ্য বয়স থেকে পুরুষের টাক পড়া শুরু হয়। ৭০ বছরের মধ্যে ৮০ শতাংশ চুল পড়ে যায়। জেনেটিক কারণ হিসেবে পুরুষের যৌন হরমোন টেস্টোস্টেরন চুল পড়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। এই হরমোন লোমকূপগুলো সংকুচিত করতে থাকে। একপর্যায়ে তা অদৃশ্য হয়ে যায়। বিবিসি।