টাটার শ্রমিকনেতা ছিলেন নেতাজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ হয়তো জানেন, আবার কেউ হয়তো জানেন না; বিশ্ববরেণ্য স্বাধীনতা-সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসু কিন্তু একসময় টাটার শ্রমিকনেতা ছিলেন। ১৯২৮ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত দীর্ঘ নয় বছর তিনি জামসেদপুরের টাটা ইস্পাত কারখানার টাটা লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। পরে অবশ্য এই শ্রমিক সংগঠনের নাম হয় ‘টাটা স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন’।নেতাজি শ্রমিকনেতা হিসেবে ১৯২৮ সালের ২ নভেম্বর টাটা স্টিলের তত্কালীন ব্যবস্থাপনা পরিচালক এন বি সকালাতবালাকে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে টাটা কোম্পানির বিভিন্ন পদে ভারতীয়দের নিয়োগের দাবি করেছিলেন তিনি। কারণ, ওই টাটা স্টিলে তখন ব্রিটিশ কর্মকর্তাদের আধিপত্য বেশি ছিল। এবার ২৩ জানুয়ারি নেতাজির ১১৪তম জন্মজয়ন্তীতে জন্মস্থান ওড়িশার কটকে আয়োজিত এক অনুষ্ঠানে সেই তিন পাতার চিঠিটি তুলে দেওয়া হয় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের হাতে।