টানা পাঁচবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিমের মুখ্যমন্ত্রী পওন চামলিং টানা পঞ্চমবারের মতো বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন৷ আর এর ফলে তাঁর সামনে ভারতের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ তিনি ইতিমধ্যে ২০ বছর সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ নতুন করে নির্বাচিত হওয়ায় তিনি আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পেলেন৷ এ সময় তিনি ক্ষমতায় থাকলে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (টানা ২৩ বছর) রেকর্ড ভেঙে তিনিই হবেন ভারতের সবচেয়ে দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী৷ জি নিউজ৷