টিউমার অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের এক ব্যক্তির পা থেকে ৯০ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। এনগুয়েন দাই হাই (৩১) নামে ওই ব্যক্তির শরীরের ওজনের চেয়েও ঢের বেশি ছিল টিউমারটির ওজন। প্রায় ২৭ বছর ধরে তিনি টিউমারটি বহন করছিলেন। ডান পায়ের ওই বিশাল টিউমারের কারণে তিনি হাঁটতে-চলতেও পারতেন না। অবশেষে গত বৃহস্পতিবার চিকিৎসকেরা অস্ত্রোপচার করে টিউমারটি অপসারণ করেন। বিবিসি।