টিকা কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারের কাছাকাছি অবস্থিত একটি হাসপাতালে পোলিও টিকা কার্যক্রম তত্ত্বাবধানকারী একজন স্বাস্থ্যকর্মীকে গতকাল শনিবার গুলি করে হত্যা করা হয়েছে। সরকারি কর্মকর্তারা বলেন, জঙ্গিদের ওই হামলায় একজন নারীসহ হাসপাতালটির আরও দুই কর্মী আহত হন। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে তালেবান জঙ্গিরা ওই এলাকায় পোলিওবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সক্রিয় রয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ইজাজ খান বলেন, দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই হাসপাতালে গিয়ে হামলা চালিয়ে তাৎক্ষণিকভাবে পালিয়ে যান। এএফপি।