প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেসব শিশুকে রোগ প্রতিষেধক টিকা দেওয়া হয়নি, তাদের জন্য শিশুসেবা কেন্দ্র ও প্রাক্-শিক্ষাসুবিধা বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। কয়েকটি রাজ্যে এরই মধ্যে এ ধরনের আইন আছে। কিন্তু প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল চাচ্ছেন জাতীয়ভাবে আইনটি প্রচলন করতে। এ আইনের আওতায় ২০ বছরের কম বয়সের শিশু-কিশোরদের যেসব মা-বাবা সরকারি নিয়ম অনুযায়ী টিকা দিয়েছেন, তাঁরা শিশুসেবা-সুবিধাসহ সংশ্লিষ্ট কর সুবিধা পাবেন। অস্ট্রেলিয়ায় বর্তমানে ৯৩ ভাগ শিশুকে টিকা দেওয়া হচ্ছে। এই হার ৯৫ ভাগে নিয়ে যেতে চান টার্নবুল। টার্নবুল বলেছেন, সন্তানকে টিকা না দেওয়া বাবা-মায়েরা অন্য সব শিশুর জীবনও ঝুঁকিপূর্ণ করে তুলছেন।
স্কাই নিউজ