প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম খরচে একটি সমন্বিত টিকা সরবরাহের জন্য ছয়টি ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ইউনিসেফ। এটি ডিপথেরিয়া, টিটেনাস, হেপাটাইটিস বি-সহ শিশুদের মোট পাঁচটি রোগ প্রতিরোধ করবে। ১৬ বছরের চেষ্টার পর গতকাল বুধবার এই চুক্তি হয়। এই টিকার দাম হবে ৮৫ সেন্ট। বর্তমানে ইউনিসেফকে দ্বিগুণ দামে টিকাটি কিনতে হচ্ছে। জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, এই সরবরাহ চুক্তির মাধ্যমে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বের ৮০টি দেশে ৪৫ কোটি টিকা পাঠানো হবে। অনুমান করা হচ্ছে, এর মাধ্যমে প্রতিবছর প্রায় ৫৭ লাখ শিশুর মৃত্যু ঠেকানো যাবে। চুক্তিতে ইউনিসেফের সঙ্গে আছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) ও গেটস ফাউন্ডেশন।