টিনজাত দুগ্ধপণ্য নিয়ে নিউজিল্যান্ডের ভাবমূর্তি হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিন বা বোতলজাত খাদ্য বিষক্রিয়া
টিন বা বোতলজাত খাদ্য বিষক্রিয়া

শতভাগ খাঁটি শিশুখাদ্য ও অন্য দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং রপ্তানিতে নিউজিল্যান্ডের দীর্ঘ সুনাম থাকলেও এখন তাদের ভাবমূর্তি হুমকির মুখে। বিশেষত টিনজাত এসব খাদ্যে একধরনের মারাত্মক বিষক্রিয়ার আশঙ্কায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ক্রাইসিস কমিউনিকেশন বিশেষজ্ঞ ক্রিস গ্যালাওয়েই বলেন, সংকটে নিমজ্জিত নিউজিল্যান্ডের বৃহৎ দুগ্ধপণ্য প্রতিষ্ঠান ফনটেরার সঙ্গে পুরো দেশের ভাবমূর্তিই জড়িয়ে গেছে। কেননা, নিউজিল্যান্ডের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির অবদান গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের দ্রুততম বিকাশমান রপ্তানিবাজার চীনে ওই পণ্য নিয়ে দেশটির ভাবমূর্তি ক্ষতির মুখে পড়েছে।
ম্যাসি ইউনিভার্সিটির বিশেষজ্ঞ গ্যালাওয়েই বলেন, ‘নিউজিল্যান্ডের ভাবমূর্তি ও ফনটেরার ভাবমূর্তিকে বিচ্ছিন্ন করা যাবে না। এরা একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ফনটেরা নিউজিল্যান্ডের বৃহত্তম রপ্তানিকারক এবং বিশ্ববাজারে তার প্রতিনিধিত্বকারী।’ তিনি আরও বলেন, ‘১০০ ভাগ বিশুদ্ধ শিশুখাদ্য নিয়ে নিউজিল্যান্ডের সুনামের ক্ষেত্রে এ সংকট একটি আঘাত। ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগতে পারে।’ এএফপি।