টিপারারি শান্তি পুরস্কার পেলেন মালালা
পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কর্মী তালেবানের গুলিতে আহত মালালা ইউসুফজাই ২০১২ সালের টিপারারি আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছেন।টিপারারি পিস কনভেনশন এক বিবৃতিতে জানায়, মালালার সাহস, দৃঢ়তা ও একাগ্রতার স্বীকৃতিস্বরূপ তাকে এবারের শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তা ছাড়া সে যা করেছে, সারা বিশ্বে এর প্রভাব পড়েছে।নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করার প্রতিবাদে তালেবানের বিরুদ্ধে অবস্থান নিয়ে মালালা প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। মানবাধিকারের পক্ষে কাজ করায় গত ১৪ অক্টোবর তালেবান জঙ্গিরা স্কুলবাসে উঠে তাকে লক্ষ্য করে গুলি চালায়।মালালা নারী অধিকারের পক্ষে প্রচারণা চালান এবং ২০০৯ সালে অনলাইনে ডায়েরি লিখে সবার দৃষ্টি কাড়েন। ডায়েরিতে তিনি সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে জীবনযাপনের অবস্থা এবং নারীশিক্ষা নিষিদ্ধ করার বিষয়টি তুলে ধরেন। টিপারারি পিস কনভেনশন বিবৃতিতে বলেছে, মালালার সাহস সারা বিশ্বের জন্য প্রেরণা হিসেবে প্রমাণিত হয়েছে। আরটিই নিউজ।