টিভি অনুষ্ঠানে রুশ গুপ্তচর চ্যাপম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার গুপ্তচর আনা চ্যাপম্যান গত শুক্রবার থেকে সাপ্তাহিক একটি টিভি অনুষ্ঠান শুরু করেছেন। গত জুলাই মাসে নয়জন গুপ্তচরসহ তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। শুক্রবার রাতে চ্যাপম্যান মিসটিরিয়াস অব দ্য ওয়ার্ল্ড উইথ আনা চ্যাপম্যান নামে টিভি অনুষ্ঠানের মধ্য দিয়ে এক নতুন সাংস্কৃতিক জীবনের সূচনা করলেন। ঘণ্টাব্যাপী ওই অনুষ্ঠান ব্যক্তিমালিকানাধীন রুশ টিভি চ্যানেল রেন টিভিতে সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন, ‘সব গোপন প্রকাশ করতেই এই অনুষ্ঠান।’আনা চ্যাপম্যান ওই অনুষ্ঠানে একটি শিশু নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। শিশুটির বাড়ি রাশিয়ার উত্তর ককেশাসের মুসলিম অধ্যুষিত দাগেস্তানে। রয়টার্স।