টিম আন্নার কার্যক্রম নিয়ে প্রশ্ন আইনমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারের সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদ। তিনি অভিযোগ করেন, টিম আন্নার দুর্নীতিবিরোধী আন্দোলন এখন ব্যক্তিগত উদ্দেশ্যে ও অগণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। আইনমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে চাই, সময় এলে দেশের মানুষ তাঁদের এসব কার্যক্রমের উপযুক্ত জবাব দেবে।’ টিম আন্নার সদস্য কিরন বেদী সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে কয়লাক্ষেত্র বণ্টনে অনিয়মের অভিযোগ তোলেন। টাইমস অব ইন্ডিয়া।