টিম মোদির ওয়েবসাইট হ্যাকড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সমর্থকদের তৈরি করা ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। নির্বাচন উপলক্ষে মোদির তৃণমূল সমর্থকেরা এই ওয়েবসাইট তৈরি করেছেন।
মোদি গত রোববার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে নির্বাচনী সমাবেশে বলেন, ১৬ মে আসতে দিন। এরপর ভারতে অনুপ্রবেশকারী সব বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে।
মোদির এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে তাঁর সমর্থকদের http://teammodi.in/ নামের ওয়েবসাইটটি হ্যাকড করা হলো।
ওয়েবসাইটে ইংরেজিতে লেখা রয়েছে, হ্যাকড বাই বাংলাদেশি হ্যাকার। এসিড খান নামের ওই হ্যাকার নিজেকে সাইবার একাত্তর গ্রুপের একজন পরিচয় দিয়ে সেখানে বিজেপির বাংলাদেশের ভূমি দাবির প্রেক্ষিতে ক্ষমাপ্রার্থনার আহ্বান জানান।