টুইট করায় বরখাস্ত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুয়া নাম ব্যবহার করে টুইটারে সরকারবিরোধী একটি মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের একজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। বিষয়টি শনাক্ত হওয়ার পর তাঁকে বরখাস্ত করা হয়েছে। হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা আর প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে কাজ করছেন না। সংবাদবিষয়ক ওয়েবসাইট ডেইলি বিস্ট জানিয়েছে, ওই কর্মকর্তার নাম জোফি জোসেফ (৪০)। তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের পরমাণু বিস্তাররোধ বিভাগে কাজ করতেন। এএফপি।