টুইটারে অ্যাকাউন্ট খুলতে চান সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুু চি গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগের সাইট টুইটারে একটি অ্যাকাউন্ট খুলতে চান। তরুণ প্রজন্ম ও বহির্বিশ্বের মানুষের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যেই তিনি এটি করতে চান। অনেক বছর ধরেই অং সান সু চি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। তাঁর আইনজীবী গতকাল সোমবার এ কথা জানান।নোবেল বিজয়ী অং সান সু চি ২০ বছরের মধ্যে ১৪ বছর ধরেই গৃহবন্দী আছেন। টুইটার যুগের শুরুর আগ থেকেই তিনি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। তাঁর বাসায় কোনো ইন্টারনেট নেই। এ ছাড়া তাঁর বাসায় কোনো টেলিফোনও নেই। আগামী ১৩ নভেম্বর সু চির গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।সু চির আইনজীবী নিয়ন উইন বলেন, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক বিষয়ে তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি জানতে সু চি তাদের সঙ্গে আলোচনা করতে চান। এ জন্য টুইটারে একটি অ্যাকাউন্ট খুলতে চান তিনি।মিয়ানমারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের গত জুলাইয়ের এক পরিসংখ্যানে দেখা গেছে, সে দেশে চার লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। মিয়ানমারে লোকসংখ্যা মাত্র ছয় কোটি এএফপি।