টুইটারে ইসলাম-বিদ্বেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজুড়ে জুলাই মাসে টুইটারে ইসলাম-বিদ্বেষী বার্তা অনেক বেশি পোস্ট করা বা লেখা হয়েছে। টুইটারে বার্তা বিশ্লেষণ করে বিবিসি দেখেছে, গত জুলাই মাসে পৃথিবীজুড়ে ইংরেজি ভাষায় প্রায় সাত হাজার ইসলাম-বিদ্বেষী টুইটার বার্তা পোস্ট করা হয়েছে। যদিও অন্যান্য ভাষা মিলিয়ে এ সংখ্যা আরও অনেক বেশি। গত এপ্রিল মাসে টুইটারে এ ধরনের পোস্টের সংখ্যা ছিল আড়াই হাজারের মতো। ফ্রান্সের নিস শহরে ট্রাক দিয়ে আক্রমণ এবং তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টার পর ইসলাম-বিদ্বেষী পোস্ট সবচেয়ে বেশি হয়েছে। টুইটারে ইসলাম-বিদ্বেষী পোস্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি এসেছে যুক্তরাজ্য থেকে। এরপর বেশি পোস্ট এসেছে যথাক্রমে নেদারল্যান্ডস, ফ্রান্স এবং জার্মানি থেকে।