প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুদে ব্লগ লেখার জনপ্রিয় মাধ্যম টুইটারে অভিষেক হচ্ছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। জনগণের সঙ্গে সরাসরি যুক্ত হতে এবং সাধারণ মানুষও যাতে রাষ্ট্রপতি ভবন সম্পর্কে জানতে পারে—সে লক্ষ্যে গতকাল মঙ্গলবার তিনি টুইটারে যোগ দেন। ফেসবুকে প্রণব মুখার্জির উপস্থিতি রয়েছে। সেখানে পাঁচ লাখ ৪০ হাজার লাইকও আছে। তবে ভারতের কোনো রাষ্ট্রপতি এই প্রথম টুইটারে যুক্ত হচ্ছেন। বিশ্বের অনেক নেতা টুইটার ব্যবহার করেন। বিশ্ব নেতাদের টুইটারে যোগ দেওয়ার হার দিন দিন বাড়ছে। টুইটারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুসারী (ফলোয়ার) সবচেয়ে বেশি। এই সংখ্যা চার কোটির ওপরে। পিটিআই।