টুইটারে প্রণব মুখার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রণব মুখার্জি
প্রণব মুখার্জি

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে আজ মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অভিষেক হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, জনগণের সঙ্গে সরাসরি যুক্ত ও রাষ্ট্রপতি ভবন সাধারণ মানুষের প্রবেশগম্য করার অংশ হিসেবে টুইটারে যোগ দিচ্ছেন প্রণব।
ফেসবুকে প্রণব মুখার্জির উপস্থিতি রয়েছে। সেখানে পাঁচ লাখ ৪০ হাজার লাইকও আছে। তবে ভারতের কোনো রাষ্ট্রপতি এই প্রথম টুইটারে যুক্ত হচ্ছেন।
বিশ্বের অনেক নেতা ইতিমধ্যে টুইটারে আছেন। বিশ্বনেতাদের টুইটারে যোগ দেওয়ার হার বাড়ছে। টুইটারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুসারী (ফলোয়ার) সবচেয়ে বেশি টুইটারে। এই সংখ্যা চার কোটির ওপরে। পোপ ফ্রান্সিসের অনুসারী এক কোটি ৪০ লাখ।