টুইটারে মুক্তি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু সামাজিক যোগাযোগ নয়, আটকে পড়া ব্যক্তি উদ্ধারেও টুইটার কাজে লাগতে পারে। গতকাল শুক্রবার লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ওয়াটার স্টোনস নামের বইয়ের দোকানের লিফটে আটকা পড়েন যুক্তরাষ্ট্রের এক পর্যটক। আটকে পড়ার পর তিনি টুইটারের আশ্রয় নেন। প্রথমে তিনি নিজের একটি ছবি তুলে টুইট করেন। কিছুক্ষণ তাঁর অবস্থান উল্লেখসহ ‘আমাকে মুক্ত করুন’ লিখে আরও একটি টুইট করেন। এর বিপরীতে তিনি আট হাজারেরও বেশি টুইট পান। অবশেষে তাঁর টুইট পেয়ে এক ব্যক্তি পুলিশে ফোন করলে দুই ঘণ্টা পর পুলিশ তাঁকে মুক্ত করে।
বিসিসি