টুইটারে স্নোডেন 'অনুসারী' হওয়ার হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

নীরবতা ভেঙে সামাজিক যোগা–যোগের জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে যোগ দিয়েছেন এডওয়ার্ড স্নোডেন। গত মঙ্গলবার তিনি একটি অ্যাকাউন্ট চালুর পর তাতে ‘অনুসারী’ হওয়ার হিড়িক পড়ে গেছে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্র সরকারের গোপন নজর–দারির খবর ফাঁস করে ২০১৩ সালে বিশ্বব্যাপী হইচই ফেলে দেন স্নোডেন। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক এই চুক্তিভিত্তিক কর্মী বর্তমানে রাশিয়ায় স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি এত দিন নিষ্ক্রিয় ছিলেন। নির্বাসনে থেকেই @snowden নামে টুইটার অ্যাকাউন্টটি খুলেছেন তিনি।
মঙ্গলবার অ্যাকাউন্টটি খোলার পর সন্ধ্যা নাগাদ স্নোডেনের ‘অনুসারী’র সংখ্যা ৭ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যায়। স্নোডেনের প্রথম টুইট ছিল, ‘আপনারা কি এখন আমাকে শুনতে পান?’ প্রোফাইলে স্নোডেন নিজের সম্পর্কে লিখেছেন, ‘আমি সরকারের জন্য কাজ করতাম, এখন কাজ করি জনগণের জন্য।’