টুইটারেও রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের মাঠে জয়জয়কার, রেকর্ড আর রেকর্ড৷ এদিকে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারেও নতুন রেকর্ড গড়লেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি৷ তাঁর একটি টুইটে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি রিটুইট হয়েছে৷ গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৯ মিনিটে মোদি ইংরেজি ও হিন্দি ভাষা মিলিয়ে টুইটারে লেখেন, ‘ভারত জিতেছে৷ আমরা সুদিনের দিকে ধাবিত হচ্ছি৷’ এক ঘণ্টার মধ্যেই তাতে ৩৫ হাজার ৭৭৯ বার রিটুইট করা হয়৷ গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংখ্যাটা ৪৭ হাজার ছাড়িয়ে গিয়েছিল৷ টাইমস অব ইন্ডিয়া৷