টুইটারের আরবি, ফারসি হিব্রু ও উর্দু সংস্করণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে এই প্রথম আরবি, ফারসি, হিব্রু ও উর্দু সংস্করণ চালু করা হয়েছে। এসব ভাষা সাধারণত ডান দিক থেকে বাঁয়ে লেখা হয়। এত দিন এসব ভাষায় টুইটার বার্তা পাঠানো যেত না।টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই চারটি ভাষায় টুইটার বার্তা পাঠানোর জন্য মেনু অপশন ও সহায়তা পৃষ্ঠা তৈরিতে ১৩ হাজার স্বেচ্ছাসেবী অনুবাদক কাজ করেছেন। স্বেচ্ছাসেবীদের মধ্যে সৌদি আরবের ব্লগার, ইরানের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও বিবিসির সংবাদিক রয়েছেন। বিবিসি।