টুজি মামলায় মিথ্যা সাক্ষী হাজিরের অভিযোগ রাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক টেলিকমমন্ত্রী ও দ্বিতীয় প্রজম্মের (টুজি) টেলিকম দুর্নীতি মামলার প্রধান অভিযুক্ত এ রাজা অভিযোগ করেছেন, আদালতে তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) তাঁর সাবেক এক কর্মীকে দাঁড় করিয়েছে। গতকাল শুক্রবার দিল্লির আদালতে রাজা এ অভিযোগ করেন। টুজি দুর্নীতি মামলায় সিবিআইয়ের অন্যতম প্রধান সাক্ষী হলেন রাজার সাবেক অতিরিক্ত ব্যক্তিগত সচিব আসিরভাথাম আচারি। আচারি তাঁর সাক্ষ্যে রাজা টেলিকমমন্ত্রী থাকার সময় কীভাবে দুর্নীতি মামলার অন্য অভিযুক্ত করপোরেট শীর্ষ কর্মকর্তা ও কোম্পানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, সে বিষয়টি তুলে ধরেন।রাজার আইনজীবী সুশীল কুমার বিশেষ সিবিআই জজ ও পি সাইনির আদালতে আচারি প্রসঙ্গে বলেন, তিনি সিবিআইয়ের তৈরি করা মিথ্যা সাক্ষী। সুশীল বলেন, আদালতের কক্ষে বসা এক ব্যক্তি হুমকি দিয়েছেন বলে আচারি গত বৃহস্পতিবার যে বিবৃতি দিয়েছেন, তা একটি সাজানো নাটক। দ্য হিন্দু।