টুপি-সানগ্লাস নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের পুলিশ রাজধানী ম্যানিলার বিপণিবিতানগুলোতে টুপি ও সানগ্লাস পরা নিষিদ্ধ করেছে। নিরাপত্তা ক্যামেরাগুলো থেকে অপরাধীদের পরিচয় গোপনের চেষ্টা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যানিলার একটি জনপ্রিয় বিপণিবিতানের স্বর্ণের দোকানে গত ১৫ ডিসেম্বর দুর্ধর্ষ ডাকাতির পর এই ব্যবস্থা নেওয়া হলো। ডাকাতেরা সিসিটিভি ক্যামেরাগুলো থেকে নিজেদের পরিচয় গোপন করতে বেসবল খেলার টুপি ব্যবহার করে বলে ধারণা করা হয়। ম্যানিলার পুলিশপ্রধান কারমেলো ভালমোরিয়া বলেন, অপরাধীরা বিপণিবিতানের মতো বাণিজ্যিক স্থাপনাগুলোতে সিসিটিভি থাকার বিষয়টি জানে। তাই সেগুলো থেকে নিজেদের লুকিয়ে রাখতে তারা টুপি ও সানগ্লাস ব্যবহার করে থাকে। এএফপি।