প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য হেগের জাতিসংঘ সমর্থিত বিশেষ আদালত যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের আপিল গতকাল বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন। আদালত বলেছেন, টেইলরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। বিচারকেরা টেইলরের বিরুদ্ধে রায় বহাল রাখলেও আদালতে তাঁকে অবিচলিত দেখা যায়। বিচারে তাঁর ৫০ বছরের কারাদণ্ড হয়েছিল। সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় নৃশংসতা চালানো বিদ্রোহীদের সহায়তা করেছিলেন টেইলর। ২০১২ সালের মে মাসে দি হেগের ওই বিশেষ আদালত তাঁকে দণ্ড দেন। টেইলরের আইনজীবীরা বিচার চলাকালে আইনি বিচ্যুতি হয়েছে বলে যুক্তি দিয়েছিলেন। বিবিসি।