টেকসই উন্নয়নে মানবাধিকারে আলোকপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে বার্ষিক পার্লামেন্টারি বৈঠক। জাতিসংঘ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) যৌথ আয়োজনে এ বৈঠকে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জনের বেশি পার্লামেন্ট সদস্য। তাঁরা নতুন একটি টেকসই উন্নয়নবিষয়ক কর্মসূচির জন্য মানুষ ও তাদের মানবাধিকারের বিষয়ে আলোকপাত করবেন।
‘অ্যানুয়াল পার্লামেন্টারি হিয়ারিং’ শীর্ষক এই দুই দিনব্যাপী বৈঠক আজ বৃহস্পতিবার শেষ হবে। এই বৈঠক ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বিষয়ে সাংসদদের সামষ্টিক চিন্তাভাবনা কী, তা বিশ্বকে জানাতে সাহায্য করবে।
বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক সংগঠন আইপিইউয়ের প্রেসিডেন্ট ও বাংলাদেশের জাতীয় সংসদের সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, ‘মানুষের পারস্পরিক যোগাযোগের বিষয়গুলোর ক্রমাগতভাবে বাণিজ্যিকীকরণ হচ্ছে। এর কারণ হচ্ছে, মৌলিকভাবে ত্রুটিপূর্ণ একটি ধারণা। সেটি হলো, অব্যাহতভাবে বেড়ে চলা উৎপাদন এবং ভোগই একটি অর্থনীতির সক্রিয়তা এবং মানুষের সুখী হওয়ার একমাত্র উপায়। উন্নত এবং উন্নয়নশীল উভয় ধরনের দেশগুলোর জন্য যেটা দরকার সেটা হলো, আমরা এখনই দ্রুত প্রবৃদ্ধি অর্জন করব এবং মানবকল্যাণ ও পৃথিবীর ওপর এর প্রভাব নিয়ে পরে ভাবব—এমন মানসিকতায় পরিবর্তন আনা।’ সূত্র: বিজ্ঞপ্তি।