টেকো তাইওয়ানিরাও ভিসা পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাক মাথার মানুষ সহজেই ছদ্মবেশ ধারণ করতে পারে—এমন ধারণার বশবর্তী হয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় জিয়ামেন শহর কর্তৃপক্ষ তাইওয়ানের টাক মাথার মানুষের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু এ বছরের শুরুর দিকে বিতর্কিত এ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কর্তৃপক্ষ।তাইওয়ানের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র রজার শু বলেন, চীনে পর্যটকদের মাথার পরচুলা খুলতে বলার বিষয়টিতে বৈষম্যের প্রশ্ন দেখা দিতে পারে। তবে এ ধরনের নিষেধাজ্ঞার ফলে কত জন টাক মাথাওয়ালা চীনে যেতে অস্বীকার করেছে, তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। টেলিগ্রাফ।