টেক্সাসে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ায় দুজন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছে কর্তৃপক্ষ। মেক্সিকো সীমান্তের কাছে তিনটি ছোট ঘর থেকে ১১৫ জনকে তালাবদ্ধ অবস্থায় খুঁজে পাওয়ার পর কর্তৃপক্ষ ওই দুজনকে অভিযুক্ত করে।কর্তৃপক্ষ জানায়, বন্দিদশায় থাকা ওই অভিবাসীদের একজন টেলিফোন করার পর পুলিশ তাঁদের সন্ধান পায়। ঘরগুলো বাইরে থেকে তালা ও শেকল দিয়ে আটকানো ছিল। উদ্ধারকৃত ব্যক্তিরা জানান, তিন দিন ধরে তাঁরা কোনো খাবার কিংবা পানি পাচ্ছিলেন না। পানিশূন্যতায় আক্রান্ত বেশ কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই অভিবাসীদের কিছু এসেছেন মেক্সিকো থেকে। মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন বাকিরা। এঁদের একজন কর্মকর্তাদের জানান, টেক্সাস ও মেক্সিকো সীমান্তের মধ্য দিয়ে প্রবাহিত রিও গ্রান্ড নদী পাড়ি দিয়ে তাঁদের ওই ঘরগুলোয় এনে আটকে রাখা হয়। কোনো রকম হইচই করলে তাঁদের মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এডিনবার্গপুলিশের মুখপাত্র অস্কার ত্রিভিনো জানান, উদ্ধার করা লোকজনকে যে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছিল, তা পরিষ্কার। বিবিসি।