টেক্সাসে কর কার্যালয়ে বিমান হামলাকে ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিলেন মুসলিম নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেক্সাসের অস্টিন শহরের কর কার্যালয়ে চালানো আত্মঘাতী বিমান হামলাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানানোকে ‘দ্বিমুখী-নীতি’ হিসেবে অভিহিত করে মার্কিন কর্মকর্তাদের তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্রের একটি বড় মুসলিম গোষ্ঠী। তারা বলেছে, পাইলট যদি মুসলিম হতো, তাহলে তাঁরা এটা বলতে ইতস্তত করতেন না।সফটওয়্যার ইঞ্জিনিয়ার জোসেফ স্টেক গত বৃহস্পতিবার নিজের ছোট্ট বিমান চালিয়ে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) কার্যালয়ে আঘাত হানেন। এতে তিনি নিজে ও কেন্দ্রীয় সরকারের একজন কর্মী নিহত হন। হামলায় আহত হন আরও কমপক্ষে ১৩ জন।কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, অনেক ব্যক্তি ও সংস্থার অবস্থানকে এ রকম মনে হচ্ছে যে কোনো সহিংসতার সঙ্গে মুসলমান জড়িত না থাকলে সেই সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করা যাবে না।নিহাদ আওয়াদ বলেন, টেক্সাসে আইআরএস কার্যালয়ে হামলা যথার্থভাবে সন্ত্রাসবাদের আইনি সংজ্ঞার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও এটাকে এখন পর্যন্ত সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেওয়া হয়নি। আপাতদৃষ্টিতে প্রতীয়মান যে এই দ্বিমুখী নীতি শুধু ওই সংজ্ঞাকে অর্থহীন হিসেবে উপস্থাপন করবে।হামলার কয়েক ঘণ্টা পর আওয়াদ ওই হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন। মার্কিন কর্মকর্তারা ওই হামলাকে সরকারি কার্যালয়ের ওপর ইচ্ছাকৃত হামলা হিসেবে বর্ণনা করেছেন। তাঁরা জোর দিয়ে বলেন, ওই হামলার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে।অস্টিন পুলিশ-প্রধান আর্ট এইচভেডো বলেন, ঘটনাটি স্বতন্ত্র এক ব্যক্তির ইচ্ছাকৃত কাজ বলে মনে হচ্ছে। উল্লেখ্য, অপরিশোধিত কর নিয়ে করবিভাগের সঙ্গে ঝামেলার সূত্র ধরে জোফেস স্টেক ওই হামলা চালান। নিজের পাইপার পিএ ২৮ বিমানটি চালিয়ে অস্টিন নগরের সাততলা কর ভবনে আঘাত হানেন জোসেফ। ক্ষুদ্রাকৃতির বিমানটি ভবনের ছাদেই বিস্ফোরিত হয়ে পুড়তে থাকে। পুরো ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ হামলার পর নাইন-ইলেভেনের মতো আবারও জঙ্গি হামলা হলো কি না— এমন আশঙ্কায় উদ্বেগ দেখা দেয় সর্বত্র। এএফপি।