টেক্সাসে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। টেক্সাসের মিডল্যান্ড শহরের একটি রেলক্রসিংয়ে গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। বীর সৈনিকদের বহনকারী একটি ট্রাক রেলক্রসিং অতিক্রমের সময় একটি মালবাহী ট্রেন সজোরে ট্রাকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসব বীর সৈনিক ও তাঁদের আত্মীয়স্বজন একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পরে ওই সম্মাননা অনুষ্ঠানটি বাতিল করা হয়।নগর কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। অপর সাতজন স্থিতিশীল রয়েছেন।কর্মকর্তারা আরও জানান, দুর্ঘটনার আগ মুহূর্তে ট্রেনটি হুইসেল বাজিয়ে সতর্ক করেছিল। এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক আখ্যা দিয়ে তাঁরা এর পূর্ণ তদন্তের ঘোষণা দিয়েছেন। তাঁরা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় রেলপথ ক্রসিংয়ের ফটক ও বাতিগুলো ঠিকমতো কাজ করছিল।জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের মুখপাত্র পিটার নুডসন জানান, দুর্ঘটনার বিষয়টি তাঁদের সংস্থা তদন্ত করছে। বিবিসি।