টেমস নদীর পানিতে প্লাবিত লন্ডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের টেমস নদী কূল উপচে তীরবর্তী বিভিন্ন শহর প্লাবিত করেছে। গতকাল সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বন্যার পানি আজ মঙ্গলবার আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে টেমস নদীর পানি সর্বোচ্চ মাত্রায় বেড়েছে। বন্যায় ঘরবাড়ি, দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার অধিবাসীদের সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা।

সমালোচনার মুখে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্লেগ গতকাল বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন।