টেস্ট টিউবে জন্ম নেওয়া মানুষের সংখ্যা ৫০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ৩৪ বছর আগে যখন প্রথম টেস্ট টিউব শিশুটি জন্ম নেয় তখন এ নিয়ে বিস্তর বিতর্ক ছিল। সেসব বিতর্ক এখন অনেকটা মিইয়ে এসেছে। দিন দিন টেস্ট টিউবে শিশুজন্মের হার বাড়ছে। বর্তমানে প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ শিশু এভাবে পৃথিবীতে আসছে। টেস্ট টিউবে জন্ম নেওয়া মানুষের সংখ্যা এখন প্রায় ৫০ লাখ।গত রোববার প্রকাশিত ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজির এক হিসাব অনুযায়ী, প্রতিবছর যে ১৩ কোটি শিশু পৃথিবীতে আসছে এর শূন্য দশমিক তিন শতাংশের জন্ম হচ্ছে টেস্ট টিউবে।টেস্ট টিউবে শিশু জন্ম দেওয়ার প্রযুক্তি আরও সহজলভ্য ও উন্নততর হচ্ছে দিন দিন। কিন্তু এতে করে একটি বিতর্ক আবার জোরদার হচ্ছে। অনেকের আশঙ্কা, প্রযুক্তিগত উন্নতির ফলে এখন মা-বাবার পছন্দ অনুযায়ী সুনির্দিষ্ট চরিত্র বা বৈশিষ্ট্যের শিশু জন্ম দেওয়ার পথ সুগম হবে।১৯৭৮ সালে জন্ম নেয় প্রথম টেস্ট টিউব শিশু লুইস ব্রাউন। ওই ঘটনার আগে থেকে এবং এখনো পর্যন্ত টেস্ট টিউব শিশু নিয়ে মূলত দুই ধরনের নৈতিক বিতর্ক আছে। প্রথমত, প্রাকৃতিক মিলনে শিশুজন্মের পরিবর্তে এভাবে মানবশিশুর জন্ম দেওয়াটা অনেকে ধর্মীয় দিক দিয়ে আল্লাহ বা ঈশ্বরের কর্তৃত্বের খর্ব বলে মনে করেন। দ্বিতীয়ত, এ পদ্ধতিতে ডিমে শুক্রাণু ও ডিম্বানুর মিলনে অনেকগুলো ভ্রুণের জন্ম হয়। যার সবগুলোকে শিশু হিসেবে জন্ম দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ অনেক ভ্রূণ মেরে ফেলতে হয়। এটাকে অনেকে অনৈতিক মনে করেন।তবে ৫০ লাখ টেস্ট টিউব শিশুজন্মই এসব বিতর্ক মিইয়ে দিয়েছে। কেননা, যেসব দম্পতি স্বাভাবিকভাবে বাবা-মা হতে পারেন না, তাঁদের ভরসা এখন টেস্ট টিউব শিশু। এএফপি।