টোকিওতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসাবে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের রাজধানী টোকিওতে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসাবে। উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের পরিকল্পনা নেওয়ায় জাপান এ সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান।জাপানের প্রতিরক্ষামন্ত্রী ওকিনাওয়া নাওকি তানাকা গতকাল পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্যদের উদ্দেশে বলেন, ‘টোকিওতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসানোর জন্য আমরা কাজ শুরু করেছি।’ জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ নানসেইসহ ওকিনাওয়ায় আরেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসানোরও প্রস্তুতি চলছে। জাপানের দক্ষিণে পরপর একাধিক দ্বীপ রয়েছে। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার রকেট এসব দ্বীপের ওপর দিয়ে যাবে। এএফপি।