টোকিওতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের রাজধানী টোকিওতে পারমাণবিক জ্বালানির বিরুদ্ধে গতকাল রোববার বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। দেশটিতে ২০১১ সালে সুনামিতে বিপর্যস্ত ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিগুলো আবার চালুর ব্যাপার বিবেচনা করা হবে বলে প্রধানমন্ত্রী শিনজো আবে সম্প্রতি ঘোষণা দেন। এর প্রতিবাদে টোকিওর একটি পার্কে গতকালের বিক্ষোভে প্রায় সাড়ে সাত হাজার মানুষ যোগ দেয়। এ ছাড়া ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠানের সদর দপ্তরের সামনেও বিক্ষোভ হয়েছে। ফুকুশিমা বিপর্যয়ের পর সেখানকার ৫০টি চুল্লি বন্ধ করে দেওয়া হলেও পরে দুটি আবার চালু করা হয়। এএফপি।