টোকিওর অবস্থান স্পষ্ট করতে যুক্তরাষ্ট্রের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন-জাপান মিত্রতা সম্পর্কে টোকিওর অবস্থান স্পষ্ট করতে জাপানের প্রতি আহ্বান জানাবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জাপানের ফুতেনমায় মার্কিন বিমানঘাঁটি ওকিনাওয়ায় সরিয়ে নিতে জাপান সরকারের সহায়তা কামনা করা হবে। আগামী মঙ্গলবার হাওয়াইয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদার সঙ্গে সাক্ষাতের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিষয়টি তুলে ধরবেন। ওই বৈঠকের মধ্য দিয়ে হিলারির চতুর্থবার এশিয়া সফর শুরু হবে। এএফপি।