ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নির্মাণ শুরু করেছে ইরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরান গত শনিবার থেকে লেজারনিয়ন্ত্রিত ট্যাংকবিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ‘দেহলাভিয়েহ্’ নির্মাণ শুরু করেছে। ইরানের সরকারি প্রেস টিভির এক প্রতিবেদনে গতকাল রোববার এ কথা জানানো হয়েছে। এ ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন ধরনের ট্যাংক ধ্বংস করার ক্ষমতা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ভাহিদি বলেন, দেহলাভিয়েহ্ একটি সর্বাধুনিক ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এটি শক্তিশালী অস্ত্রসজ্জিত বিভিন্ন আধুনিক ট্যাংক ধ্বংসের ক্ষমতাসম্পন্ন করে নির্মাণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির উৎপাদন-প্রক্রিয়া শুরু উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এটি একই সঙ্গে স্থির এবং গতিশীল দুই ধরনেরই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। টাইমস অব ইন্ডিয়া।