ট্যাক্সিতে ডিজিটাল মিটার লাগানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে ভাড়ায় যাত্রী বহনে ব্যবহূত সব ট্যাক্সিতে অবিলম্বে প্রিন্টারসহ ডিজিটাল মিটার লাগানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।বর্তমান মিটারে ট্যাক্সিচালকেরা ভাড়ায় কারচুপি করেন—এই অভিযোগ তুলে কলকাতার প্রবীণ আইনজীবী প্রদীপ কুমার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। একই সঙ্গে ট্যাক্সিতে প্রিন্টারসহ ডিজিটাল মিটার লাগানোর ব্যবস্থা করারও দাবি করেন।কলকাতা হাইকোর্ট ওই আবেদন মঞ্জুর করে গত বছরের সেপ্টেম্বরে নির্দেশ দেন, চলতি বছরের ৩১ মার্চের মধ্যে সব ট্যাক্সিতে প্রিন্টারসহ ডিজিটাল মিটার লাগাতে হবে।