ট্রাম্প-সমর্থকেরা পুড়িয়ে দিল কৃষ্ণাঙ্গদের গির্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে কে বা কারা মিসিসিপি অঙ্গরাজ্যের গ্রিনভিলে কৃষ্ণাঙ্গদের ব্যবহৃত একটি গির্জায় ‘ট্রাম্পকে ভোট দাও’ এই কথাটা স্প্রে পেইন্ট দিয়ে লিখে রাখে। দৃশ্যত তা যথেষ্ট মনে না হওয়ায় ১১১ বছরের পুরোনো এই ব্যাপ্টিস্ট গির্জাটিতে মঙ্গলবার আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে এলাকার ঐতিহ্যবাহী উপাসনালয়টি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় সন্দেহের তির ট্রাম্প-সমর্থকদেরই দিকে। গ্রিনভিল শহরের প্রায় ৭০ শতাংশ অধিবাসী আফ্রিকান-আমেরিকান অর্থাৎ কৃষ্ণাঙ্গ।