ট্রুডোর শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন ট্রুডো
জাস্টিন ট্রুডো

কানাডার নতুন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত বুধবার শপথ নেওয়ার পর দেশে বড় পরিবর্তন সাধনের প্রতিশ্রুতি দিয়েছেন। রাজধানীর অটোয়ায় ওই শপথ অনুষ্ঠানের পর তাঁর মন্ত্রিসভার সদস্যরাও দায়িত্ব বুঝে নিয়েছেন। মন্ত্রিসভার নতুন সদস্যদের ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ। তাঁদের মধ্যে তরুণ বয়সীরাও রয়েছেন। আদিবাসী সম্প্রদায়ের সদস্য হিসেবে প্রথম কানাডার বিচারমন্ত্রী হয়েছেন জোডি উইলসন-রেবুল্ড। ভারতীয় বংশোদ্ভূত শিখ সম্প্রদায়ের দুই রাজনীতিকও ঠাঁই পেয়েছেন মন্ত্রিসভায়। তাঁরা হলেন প্রতিরক্ষামন্ত্রী হারজিৎ সিং সাজান এবং উদ্ভাবন, বিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী নবদীপ বেইনস। পরিবহনমন্ত্রী হয়েছেন সাবেক নভোচারী মার্ক গার্নো। আর পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ক্যাথরিন ম্যাককেনা। মন্ত্রিসভার তরুণতম সদস্য মরিয়াম মোনসেফের বয়স ৩০ বছর।
এএফপি