প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার রাজধানী মস্কোয় গতকাল মঙ্গলবার ব্যস্ত সময়ে পাতালরেল দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০৬ জন। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় সতর্কসংকেত বাজলে ট্রেনটি আকস্মিক থেমে যায়। এতে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় বলে সিটি হলের কর্মকর্তারা জানান। মস্কোর জরুরি বিভাগের প্রতিনিধি ইউরি আকিমভ এক বিবৃতিতে জানান, দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে প্রায় ২০০ জনকে উদ্ধার করা হয়েছে। আহত এক ব্যক্তি বলেন, ‘প্রচণ্ড ঝাঁকি খেয়ে ট্রেনটি হঠাৎ থেমে যায়। চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং আমরা ভেতরে আটকা পড়ি।’ ট্রেন লাইনচ্যুত হওয়ার স্থান পার্ক পবেডি স্টেশন মস্কোর সবচেয়ে গভীর স্টেশন, যা ৮৪ মিটার গভীর।
এপি