টয়লেটে বসে মন্ত্রীর সাক্ষাৎকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যে মুখ ফসকে অকূটনৈতিক ভাষা বের করতে জুড়ি নেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যানের। বিশেষ এ ‘গুণ’টির কারণে বেশ কয়েকবার খবরের কাগজে শিরোনাম হয়েছেন তিনি। আবার দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগেও শিরোনাম হয়েছেন। তবে সেসব ভিন্ন কথা। লিবারম্যান এবার শিরোনাম হয়েছেন অন্য কারণে।ইসরায়েলের সংবাদভিত্তিক ওয়েবসাইট ওয়াইনেট ডটকম গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাড়িতে বসে রেডিওতে সাক্ষাৎকার দেওয়া ইসরায়েলি কর্মকর্তাদের কাছে নতুন বিষয় নয়। কিন্তু লিবারম্যানের সাক্ষাৎকার শোনার সময় শ্রোতারা অপ্রত্যাশিতভাবে তাঁর অবস্থান সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যান।ফিলিস্তিনি কট্টরপন্থী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সহিংসতা নিয়ে গত সোমবার রেডিওকে একান্ত সাক্ষাৎকার দিচ্ছিলেন লিবারম্যান। এ সময় হঠাৎ ভেসে এল উটকো একটা শব্দ। সেটা আর কিছুই নয়, টয়লেটের ফ্ল্যাশের শব্দ। চলমান সহিংসতার জন্য হামাসই দায়ী বলে লিবারম্যান পরোক্ষভাবে উল্লেখ করে বলেছেন, ‘আমরা জানি, আমরা কাদের সঙ্গে লড়ছি।’ এ কথাটি বলার সময়ই টয়লেটের ফ্ল্যাশের শব্দ পাওয়া যায়।ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী দল ইসরায়েল বিয়েতনুর প্রধান নেতা লিবারম্যান। ১২০ আসনের নেসেটে তাঁর দলের ১৫টি আসন রয়েছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, এই মুহূর্তে নির্বাচন হলে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম এই দলটি আরও দুটি আসন পাবে। এএফপি।