ঠিক আছে মঙ্গলযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল গ্রহের উদ্দেশে পাঠানো ভারতের নভোযান মঙ্গলযান ঠিকমতোই কাজ করছে। যাত্রা শুরুর পরদিন গতকাল বুধবার নভোযানটি পৃথিবীর কক্ষপথে ছিল। আজ বৃহস্পতিবার এর কক্ষপথ ত্যাগে সহায়ক যন্ত্র চালু করা হবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) একজন মুখপাত্র গতকাল জানান, সূর্যকেন্দ্রিক কক্ষপথে যাওয়ার আগে মঙ্গলযান অন্তত পাঁচবার পৃথিবীকে প্রদক্ষিণ করবে। গতকাল মঙ্গলযান প্রথম দফা পৃথিবী প্রদক্ষিণে ছিল। যানটি ঠিকমতো কাজ করছে। গত মঙ্গলবার পিএসএলভি সি২৫ নামের একটি রকেট মঙ্গলযান নিয়ে যাত্রা করে। পিটিআই।