ডাইনোসরের ফসিল পাচারের স্বীকারোক্তি মার্কিন ব্যবসায়ীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা ও ফসিল ব্যবসায়ী এরিক প্রোকোপি সাত কোটি বছরের পুরোনো টাইরানোসরাসের (ডাইনোসর প্রজাতি) হাড় (ফসিল) মঙ্গোলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাচারের কথা স্বীকার করেছেন।নিউইয়র্কের একটি আদালতে প্রোকোপি বলেন, তিনি ওই ডাইনোসরের কঙ্কাল কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলারে গত মে মাসে নিলামে বিক্রি করেছিলেন। এ ছাড়া তিনি চীনা প্রজাতির উড়ন্ত ডাইনোসর ও দুটি অভির্যা প্টরের (মঙ্গোলীয় ছোট প্রজাতির ডাইনোসর) কঙ্কাল অবৈধভাবে আমদানি করেন।মঙ্গোলিয়ার কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা ওই চোরাই ফসিল গত জুনে জব্দ করেন। প্রোকোপিকে গত অক্টোবরে গ্রেপ্তার করা হয়। তাঁর ১৭ বছরের কারাদণ্ড হতে পারে। বিবিসি।